ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ডাউটিয়া গ্রামে কালীমন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে তালা ভেঙে মন্দিরে ঢুকে প্রতিমা ভাংচুর করা হয়। পরে প্রতিমার মাথা মন্দির থেকে আধা কিলোমিটার দূরে রাস্তার ওপর ফেলে রেখে যায়। জেলার সহকারী পুলিশ সুপার অমিত কুমার বর্মণ জানান, বৃহস্পতিবার রাতে এ ঘটনায় শৈলকুপা থানায় মামলা হয়েছে। এতে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।