আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এবার ঈদের দিন বৃষ্টি হবে না, তাপমাত্রা বাড়বে। আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ‘১১ তারিখ সকাল পর্যন্ত আবহাওয়া ঠাণ্ডা থাকতে পারে। সকালের পর ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে। এ সময় দেশে মৃদু তাপপ্রবাহ থাকবে। ১১ তারিখ থেকে তাপমাত্রা বাড়তে থাকবে। এরপর ক্রমান্বয়ে ১৪-১৫ তারিখ পর্যন্ত তাপমাত্রা বেড়ে মাঝারি তাপপ্রবাহ হতে পারে।
গতকাল সন্ধ্যা ৬টায় আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছে অধিদপ্তর। সেখানে বলা হয়েছে, রাজশাহী, খুলনা, সিলেট, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যসব এলাকায় আবহাওয়া আংশিক মেঘলা আকাশহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ৭২ ঘণ্টা ছাড়া বর্ধিত পাঁচদিনের আবহাওয়ার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হবে না বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।










