মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে লোহার পাতের ধাক্কায় এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিকের নাম মো. রাসেল ইসলাম (২৫)। তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার গাড়াহাটা গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের পুত্র। গতকাল সকাল ১০টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের মডার্ন সিনটেক কারখানায় এ ঘটনা ঘটে।
নিহতের দুলাভাই মোতালেব শেখ জানান, গতকাল সকালে মডার্ন সিনটেক কারখানায় লোহার পাতের ধাক্কায় মারাত্মক জখম হন রাসেল। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তানমির মাহমুদ জানান, মাথায় আঘাতপ্রাপ্ত রাসেল নামে এক ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। আনার পথে তার মৃত্যু হয়েছে।
জোরারগঞ্জ থানার উপপরিদর্শক মো. আবুল খায়ের জানান, খবর পাওয়ার পর নিহত রাসেলের মরদেহ উদ্ধার করে পুলিশ।










