রংপুর বিভাগের আট জেলার নারী ফুটবল দল নিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকাল ৩টার দিকে নীলফামারীর ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্ট আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করেন নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান মমতাজুল হক।