সুনামগঞ্জের দোয়ারাবাজারে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাসেল মিয়া (২০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে আরও একজন।
আজ রবিবার রাতে উপজেলার বিয়ানিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হলেন, উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পান্ডারগাঁও গ্রামের আলী হায়দারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে রাসেল মিয়া দোয়ারাবাজার থেকে মোটরসাইকেল যোগে ফাজায়েল আহমদ (১৫) নিয়ে পান্ডারগাঁও উদ্দেশ্যে আসার পথে বিপরীতগামী একটি ট্রলি ধাক্কা দিলে ঘটনাস্থলে রাসেল মিয়া মারা যায়। এসময় গুরুতর আহত হয়েছেন উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের চন্ডিপুর গ্রামের ফাজায়েল আহমদ (১৫)। স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেল মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রাসেল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপালে প্রেরণ করা হয়েছে। স্থানীয়রা ঘটনার পর ট্রলি আটক করেছে। তবে ঘাতক ট্রলি চালক পালিয়ে গেছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপালে প্রেরণ করা হয়েছে। এঘটনায় ট্রলি আটক করা হয়েছে। তবে ঘাতক ট্রলি চালক পলাতক রয়েছে বলে জানান তিনি।










