আগামী বছরের ২৯ জানুয়ারি সি ইউনিট দিয়ে শুরু হয়ে ৮ ফেব্রুয়ারি ডি১ উপইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে। আগামী ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন ভর্তিচ্ছুরা। গতকাল ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটি এ সময়সীমা নির্ধারণ করেছে। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) ও ভর্তি কমিটির সচিব এসএম আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা চট্টগ্রাম (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস), ঢাকা (ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস) এবং রাজশাহী (রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস) বিভাগীয় শহরে একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে। তবে বি১, বি২ ও ডি১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা শুধু চবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ হলো এ ইউনিট ৩০ জানুয়ারি, বি ইউনিট ৫ ফেব্রুয়ারি, সি ইউনিট ২৯ জানুয়ারি, ডি ইউনিট ৬ ফেব্রুয়ারি, বি১ উপ-ইউনিট ৩ ফেব্রুয়ারি, বি২ উপ-ইউনিট ৪ ফেব্রুয়ারি ও ডি১ উপ-ইউনিট ৮ ফেব্রুয়ারি।