রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৭০৯টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গতকাল সোমবার এসব মামলা করা হয়।

মঙ্গলবার (৪ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ২২টি বাস, দুইটি ট্রাক, ২৫টি কাভার্ডভ্যান, ৫৪টি সিএনজি ও ২০২টি মোটরসাইকেলসহ মোট ৩৬২টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩১টি বাস, ২১টি ট্রাক, ২২টি কাভার্ডভ্যান, ২০টি সিএনজি ও ৬৩টি মোটরসাইকেলসহ মোট ১৯৭টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৪টি বাস, চারটি ট্রাক, নয়টি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি ও ১০০টি মোটরসাইকেলসহ মোট ২০৫টি মামলা হয়েছে। এ ছাড়া মিরপুর, গুলশান, উত্তরা, রমনা ও ললাবাগে অভিযান চালিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে মামলা করা হয়।

অভিযানকালে মোট ৪৩৪টি গাড়ি ডাম্পিং ও ১১০টি গাড়ি রেকার করা হয়েছে।