ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) সাবেক কোষাধ্যক্ষ ও বোর্ড অব গভর্নরসের সদস্য মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) মোহাম্মদ সফিকউল্লাহ, বীর প্রতীকের ১৬তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। কর্নেল সফিকউল্লাহ ২০০৮ সালের ৩১ মার্চ মৃত্যুবরণ করেন। গতকাল আইইউবিএটিতে দোয়া-মাহফিল ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. লুৎফর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ব্রিগেডিয়ার জেনারেল ড. মো. জাহিদ হোসাইন (অব.), কর্নেল (অব.) মোহাম্মদ সফিকউল্লাহর ছেলে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহসহ আইইউবিএটির শিক্ষক ও কর্মকর্তারা। —বিজ্ঞপ্তি
কর্নেল সফিকউল্লাহ বীর প্রতীকের মৃত্যুবার্ষিকী পালিত
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) সাবেক কোষাধ্যক্ষ ও বোর্ড অব গভর্নরসের সদস্য মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) মোহাম্মদ সফিকউল্লাহ, বীর প্রতীকের










