বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলা খুলনার আকাশে উল্কার মতো ছুটে চলা আলোর ঝলক দেখেছেন সেখানকার অনেক অধিবাসী। মঙ্গলবার এ ঘটনা ঘটে।

খুলনার সাংবাদিক গৌরাঙ্গ নন্দী বিবিসি বাংলাকে জানিয়েছেন, তিনি তার খুলনার বাড়ীর ছাদে গাছের পরিচর্যা করতে উঠেছিলেন এবং তখনি এই দৃশ্য দেখতে পান।

তিনি বলেন, ‘গোধূলী বলতে যে সময়টা বোঝায় ঠিক সেই সময়ে আমার নজরে আলোর মতো কিছু একটা এল। মোবাইলের ক্যামেরা জুম করে দেখলাম আলোর ঝলক। তখন কয়েকটা ছবি তুলতে পারলাম।