ঝিনাইদহের মহেশপুর উপজেলার আলামপুর গ্রামে এক বিজিবি সদস্যের শতাধিক ড্রাগন ফলের গাছ কেটে ফেলেছে দুর্বৃত্ত। গতকাল ভোর রাতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বিজিবি সদস্য কামাল হোসেন জানান, তিনি আলামপুর গ্রামের মাঠে ১৫ কাঠা জমিতে ড্রাগন ফলের বাগান করেছিলেন।
রাতে কে বা কারা তার বাগানে ঢুকে শতাধিক ফল গাছ কেটে দেয়। একই সঙ্গে প্রায় চার মণ ফল চুরি করে নিয়ে যায়। এতে তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। কামাল হোসেন অভিযোগ করে বলেন, কিছুদিন আগে রাত ২টার দিকে তার জমিতে একই গ্রামের ইমরান, রাজন মিয়া, সাব্বির হোসেন, আব্দুর রহিমসহ কয়েকজন ফল চুরি করতে আসে। সে সময় হাতেনাতে ইমরানকে আটক করা হয়েছে। অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় স্থানীয় মাতবররা সালিশ বৈঠকের মাধ্যমে মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। এরই জের ধরে ইমরান ও সহযোগীরা রাতে এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন বিজিবি সদস্য কামাল। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন তিনি।
গাছ কাটল দুর্বৃত্তরা
ঝিনাইদহের মহেশপুর উপজেলার আলামপুর গ্রামে এক বিজিবি সদস্যের শতাধিক ড্রাগন ফলের গাছ কেটে ফেলেছে দুর্বৃত্ত। গতকাল ভোর রাতে এ ঘটনা ঘটে।










