বগুড়ায় ‘লাইভস্টক কানেক্ট পাথওয়েজ টু সাসটেইনেবিলিটি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের লক্ষ্য ছিল বাংলাদেশের চরাঞ্চলে বিগত তিন বছরের বেশি সময় ধরে অর্জিত অন্তর্দৃষ্টি এবং অভিজ্ঞতা তুলে ধরা। গতকাল বিকালে সেমিনার উদ্বোধন করেন প্রধান অতিথি পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ার মহাপরিচালক ও অতিরিক্ত সচিব খুরশিদ ইকবাল রিজভী।