করোনার টিকা নিলেন পাবনা মানসিক হাসপাতালের পরিচালক ডা. আবুল বাশার মো. আছাদুজ্জামানসহ প্রায় ২৫ জন কর্মকর্তা ও কর্মচারী। গতকাল বেলা ১১টায় পাবনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে তারা টিকা গ্রহণ করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল বেলা ১১টার দিকে পাবনা মানসিক হাসপাতালের পরিচালক আছাদুজ্জামানের নেতৃত্বে হাসপাতালের প্রায় ২৫ জন কর্মকর্তা-কর্মচারী পাবনা জেনারেল হাসপাতালে গিয়ে করোনা টিকা গ্রহণ করেন। হাসপতালের কর্মকর্তা-কর্মচারীদের ভেতর যারা সুরক্ষা রেজিস্ট্রেশনের সুযোগ পেয়েছেন তারাই এ টিকা গ্রহণ করেছেন।










