খাগড়াছড়িতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ১৫ জনকে জাকাতের অর্থ দেয়া হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার ৯০ হাজার টাকা তাদের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক ফেরদৌসী বেগম, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. আনোয়ার কবীর, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিজান, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মো. জহুরুল আলম প্রমুখ।