ঢাকার বায়ুদূষণ কমছে না। আজ বুধবার সকাল সাড়ে নয়টটার দিকে বিশ্বের ১০০টি শহরের মধ্যে বায়ুদূষণে রাজধানী ঢাকার অবস্থান চতুর্থ। এ সময় আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ১৭৬। বাতাসের এই মান ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। গতকাল প্রায় একই সময় ঢাকার স্কোর ছিল ১৮০।
আজ সকাল সাড়ে নয়টার দিকে বায়ুদূষণে প্রথম অবস্থানে ছিল ভারতের দিল্লি, স্কোর ছিল ২৫৫। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ২৩৫।
ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর। এই বায়ু যেকোনো মানুষের জন্যই ক্ষতিকর। আজ ঢাকা ও আশপাশের যে তিন অঞ্চলের দূষণ পরিস্থিতি অপেক্ষাকৃত বেশি খারাপ, সেগুলোর মধ্যে আছে ঢাকার মার্কিন দূতাবাস, সাভারের হেমায়েতপুর এলাকা এবং আরামবাগ এলাকা।










