পঞ্চগড় সদর উপজেলার মাহানপাড়া আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান। একই সঙ্গে গতকাল দুপুরে তিনি আশ্রয়ণের উপকারভোগীদের জন্য আয়বর্ধনমূলক প্রশিক্ষণের উদ্বোধন করেন। উপজেলা যুব উন্নয়ন অফিসের সহযোগিতায় ১০ দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করেছে সদর উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল কাদের, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেন, প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
পঞ্চগড়ে নারীদের আয়বর্ধক প্রশিক্ষণ উদ্বোধন
পঞ্চগড় সদর উপজেলার মাহানপাড়া আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান।










