বাণিজ্যিকভাবে রঙিন আঙুর চাষে সফলতা পেয়েছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার আব্দুর রশিদ। হালকা সবুজ, কালো ও খয়েরি রঙের আঙুর রয়েছে বাগানে। ২০১৮ সালে ৮০টি সবুজ জাতের চারা রোপণ করে সফল হন এ কৃষি উদ্যোক্তা। এরপর ২০২৩ সালে তিন বিঘা জমিতে চাষ করেন। ভারত, চীন, ইতালি, ফ্রান্স ও স্পেন থেকে চারা সংগ্রহ করে প্রায় ৩০০ গাছ রোপণ করেছেন। এবার ৫-৭ লাখ টাকার ফল বিক্রি হবে বলে আশা তার।