গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রতিটি সংসদ সদস্যকে ১০ লাখ টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে, যা নিজ নিজ নির্বাচনী এলাকার মানুষের কল্যাণে ব্যয় করা হচ্ছে।’