কুড়িগ্রাম থেকে উলিপুর পর্যন্ত রেল ট্র্যাক নবায়ন ও রেলস্টেশনের অ্যাপ্রোচ সড়ক
ও পার্কিংসহ পুনর্নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে বাংলাদেশ রেলওয়ে
লালমনিরহাট বিভাগের আয়োজনে উলিপুর রেলস্টেশনে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন এ কাজের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে রাজশাহীর মহাব্যবস্থাপক (পশ্চিম)
অসীম কুমার
তালুকদার, প্রধান প্রকৌশলী (পশ্চিম)
আসাদুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আব্দুস সালাম প্রমুখ।
কুড়িগ্রাম এক্সপ্রেস উলিপুর রেলস্টেশন পর্যন্ত চলাচলে মিটারগেজ স্টিল ও কাঠের
স্লিপার রেললাইন ১৯ কিলোমিটার,
কুড়িগ্রাম
স্টেশনে তিনটি এবং উলিপুর স্টেশনে একটি শাখা রেললাইনের জন্য প্রায় ৩০ কোটি ৭০ লাখ
৬৮ হাজার ৩০০ টাকা ব্যয়ে পুনর্নির্মাণ কাজ
করা হবে। দেড় বছর মেয়াদকালে এ কাজ বাস্তবায়ন করবে বিশ্বাস কনস্ট্রাকশন।










