ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাবা-মার অগোচরে ডোবার পানিতে ডুবে বাক প্রতিবন্ধী তাজিমা (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা এলাকায় এ ঘটনা ঘটে। মৃত তাজিমা উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা এলাকার মো. নাছির মিয়ার মেয়ে। সে বাক প্রতিবন্ধী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে তাজিমা বাবা-মার অগোচরে বাড়ির পার্শ্ববর্তী পূর্ব পাশের একটি ডোবায় পড়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে ডোবা থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল থানার পানিশ্বর বিট অফিসার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন।