ময়মনসিংহের ত্রিশালে হানাদারমুক্ত দিবস উদযাপিত হয়েছে। দিবসটি স্মরণ করে গতকাল সকালে ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সকালে ‘চির উন্নত মম শির’ ও বঙ্গবন্ধু ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (অন্তর্বর্তীকালীন) অধ্যাপক মো. জালাল উদ্দিন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এরপর সেখান থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ড. মো. হুমায়ুন কবীর, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদুল বারী, প্রক্টর অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হালিম, শিক্ষক সমিতির সভাপতি ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ, কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক মাহমুদুল আহসান প্রমুখ।