সিরাজগঞ্জে ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা এবং বাঙালি ও মুসলিম জাগরণের কবি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর ১৪২তম জন্মবার্ষিকী
উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার রাতে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ আজম। প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর জন্মবার্ষিকী উদযাপন
সিরাজগঞ্জে ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা এবং বাঙালি ও মুসলিম জাগরণের কবি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর ১৪২তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।










