স্বাস্থ্যমন্ত্রী
জাহিদ মালেক বলেছেন, ডেঙ্গু ভাইরাস চার ধরনের। টিকায় কিছু ভাইরাসকে দমন করা যায়। কিন্তু
যারা ভিন্ন ধরনের ভাইরাস আক্রান্ত হয়েছে তাদের অবস্থা বেশি খারাপ হয়ে যায়। কাজেই টিকা
আপাতত কাজে কোনো আসছে না।
শনিবার
(৩০ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ায় নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে
তিনি এ কথা বলেন।
জাহিদ
মালেক বলেন, ঢাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে।
তবে কয়েকটি জেলায় বাড়লেও ধীরে ধীরে সেখানেও কমে যাবে। সকলে মিলে সচেতন হলে মৃত্যু ও
সংক্রমণের হার কমে আসবে। সবাইকে সচেতন থাকতে হবে। টিকা নিয়ে বিশ্বজুড়ে গবেষণা চলছে।
বিশ্বে দুইটি টিকা আবিষ্কারও হয়েছে। কিন্তু সে টিকাগুলো সেভাবে ব্যবহার হয় না। টিকা
নিলে পরে ডেঙ্গুর প্রতিষেধক হিসেবে কাজ করে। দেশে আইসিডিডিআরবি পরীক্ষামূলকভাবে একটি
টিকার গবেষণা করেছে। তারা বলেছে সেটি বেশ কার্যকর। তবে সেটি আরো পরীক্ষা করে দেখা হচ্ছে।
ডাব্লিওএইচওর অনুমোদন লাগবে। অনুমোদন পেলে আমরা সেটি ব্যবহার করতে পারবো। তবে এখনো
পৃথিবীর কোথাও কোনো কার্যকর টিকা ব্যবহার হচ্ছে না।
এ
সময় মন্ত্রী ডেঙ্গু রোগীদের জন্য স্যালাইনের কোনো সংকট নেই বলে জানিয়েছেন। ডেঙ্গু আক্রান্তের
সংখ্যা কমাতে হলে মশা মেরে কমাতে হবে মন্তব্য করেন তিনি। এ ব্যাপারে সিটি করপোরেশন,পৌরসভা
এবং জনগণকে সচেতন হতে হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।










