আসন্ন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনের প্রার্থীরা বাছাই কার্যক্রমে রিটার্নিং কর্মকর্তার দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার শেষ সময় ছিল আজ মঙ্গলবার (১০ মার্চ)। এতে একটি আপিল আবেদনও জমা পড়েনি। ফলে মনোনয়নপত্র দাখিলের পর বাছাইয়ে টিকে যাওয়া আটজনই থাকছেন ভোটের মাঠে। মঙ্গলবার (১০ মার্চ) ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা এমন তথ্য জানান।
জানা গেছে, শেরপুর-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল তালেব মো. সাইফুদ্দিন, জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান, স্বতন্ত্র থেকে মো. আমিনুল ইসলাম, বিএনপির মো. মাহমুদুল হক রুবেল ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মো. মিজানুর রহমান মনোনয়নপত্র দাখিল করেছিলেন। সম্প্রতি বাছাই কার্যক্রম শেষ হয়েছে। এরপর কেউ আপিল করেননি।










