জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেণী শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান এবং শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে। গতকাল প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। রবীন্দ্র, নজরুল, উচ্চাঙ্গ ও লোক সংগীত, জারিগান (দলভিত্তিক), নৃত্যসহ বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীদের পুরস্কার দেয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থী, শ্রেণী শিক্ষক, প্রতিষ্ঠান প্রধান মিলিয়ে ৯০ জনকে পুরস্কৃত করা হয়।