‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৬’
বাস্তবায়নে কার্যকর সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে শব্দের মাত্রা পরিমাপ ও সচেতনতা বাড়াতে দেশের ৬৪ জেলায় কর্মশালার আয়োজন করছে পরিবেশ অধিদপ্তর। এর অংশ হিসেবে গতকাল বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’-এর আওতায় সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মফিদুল আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তীবরীজি। আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি, এডিএম উম্মে কুলসুম প্রমুখ।
বান্দরবানে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক কর্মশালা
‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৬’ বাস্তবায়নে কার্যকর সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে শব্দের মাত্রা পরিমাপ ও সচেতনতা বাড়াতে দেশের ৬৪ জেলায় কর্মশালার আয়োজন করছে পরিবেশ অধিদপ্তর।










