জয়পুরহাটে লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়নের দায়িত্বে থাকা তিন ট্রাফিক পুলিশকে মারধর করেছে স্থানীয় কয়েকজন বখাটে যুবক। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে জয়পুরহাট শহরের বিআইডিসি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সর্বশেষ চারজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো জয়পুরহাট পৌর শহরের বুলুপাড়া মহল্লার ফকির মন্ডলের ছেলে সান্টু মণ্ডল (৩৫), সাহেব
পাড়া মহল্লার মোসলেম উদ্দিনের ছেলে চঞ্চল হোসেন (৩০), রূপনগর
মহল্লার সোলায়মান আলীর ছেলে সাগর হোসেন (৩৫), গুলশান
মোড় মহল্লার শফিকুল ইসলামের ছেলে আশিকুর রহমান (৩০)।
সদর থানার ওসি একেএম আলমগীর জাহান জানান, শহরের বিআইডিসি মোড়ে পুলিশের চেকপোস্টের সামনের রাস্তা দিয়ে সান্টু মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। সরকারি নির্দেশনা অমান্য, মুখে মাস্ক ও মাথায় হেলমেট না থাকায় চেকপোস্টের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ তাকে মোটরসাইকেলের কাগজপত্র দেখাতে বললে সান্টুসহ স্থানীয় কয়েকজন যুবক তিন ট্রাফিক পুলিশকে মারধর করে।











