বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর অগ্রাধিকারমূলক বিষয়গুলোর পাশাপাশি রোহিঙ্গা ও অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের এক বার্তায় বলা হয়, বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে ড. খলিলুর রহমানের অগ্রাধিকারগুলো জানতে চান সারাহ কুক।
বৈঠকে রোহিঙ্গা সংকটের নবম বার্ষিকী সামনে রেখে এ জনগোষ্ঠীর জন্য যুক্তরাজ্যের সহায়তার বিষয়েও উভয় পক্ষ আলোচনা করে। বার্তায় আরো বলা হয়, আলোচনায় বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে অভিবাসনবিষয়ক পারস্পরিক সহযোগিতার বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে।
বহুপক্ষীয় বিষয়ের পাশাপাশি মানবিক ও অভিবাসন সহযোগিতার ক্ষেত্রে ঢাকা ও লন্ডনের অব্যাহত যোগাযোগের প্রতিফলন ঘটেছে এ বৈঠকে।










