স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ নিয়ে সাংবাদিকদের অবহিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। গতকাল দুপুরে স্থানীয় একটি রেস্টুরেন্টে এ নিয়ে মতবিনিময় করেন তিনি।

মতবিনিময়কালে সংসদ সদস্য শিমুল বাংলাদেশের অর্জন তথা শিক্ষাখাত, স্বাস্থ্যসেবায় সাফল্য, নারী ও শিশু উন্নয়নে অর্জন, নারীর ক্ষমতায়নে অর্জন, ডিজিটাল বাংলাদেশ গঠন, কৃষিতে কৃতিত্ব এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, প্রবাসী শ্রমিকদের উন্নয়নে অর্জন, জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশ, শিল্প ও বাণিজ্য খাত, সামাজিক নিরাপত্তা খাতে বাংলাদেশের অর্জন, ভূমি ব্যবস্থাপনা এবং মন্দা মোকাবেলায় সাফল্য নিয়ে বিশদ আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. রুহুল আমিন, যুগ্ম সম্পাদক তৌহিদুল আলম টিয়া, আব্দুর রহমান এডুসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতারা।