সম্প্রতি নারায়ণগঞ্জে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। তবে ডেঙ্গু প্রতিরোধে যে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে নাগরিক সংগঠন ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ। গতকাল নারায়ণগঞ্জ নগর ভবনের সামনে মানববন্ধন শেষে স্মারকলিপি দেন সংগঠনের নেতারা। সিটি করপোরেশনের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন।