রাজশাহী-৫ আসনে পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছেন পরাজিত স্বতন্ত্র প্রার্থী ও জেলা যুবলীগের সাবেক সহসভাপতি ওবায়দুর রহমান। গতকাল দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। এ সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ফল ‘ছিনতাইয়ের’ অভিযোগ তোলেন ওবায়দুর রহমান।

এর আগে পুনরায় ভোট গণনার দাবি জানিয়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন করেন ওবায়দুর রহমান।