কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তসংলগ্ন বিলগাথুয়া গ্রামে নিজ বাড়িতে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আহত আবুবকর সিদ্দিকী ঘটনার ছয়দিন পর মারা গেছেন।
মঙ্গলবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দৌলতপুর থানার ওসি (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বোমা বিস্ফোরণে আহত আবু বকরের স্ত্রী মধুবালাকে পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি।
নিহত আবু বকর বিলগাথুয়া গ্রামের ইন্তাজ মন্ডলের ছেলে।
১৯ আগস্ট দুপুরে আবু বকর বাসায় বোমা তৈরি করছিলেন।
বকরের স্ত্রীও সেখানে ছিলেন। সে সময় হঠাৎ একটি বোমা বিস্ফোরিত হয়।










