সব সরকারি ও বেসরকারি অফিস আগামীকাল বুধবার সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত
খোলা থাকবে। খবর বাসস।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আজ মঙ্গলবার (২৩ জুলাই) এ কথা জানানো হয়েছে।
এর আগে সরকার ২১ ও ২২ জুলাই (রবি ও সোমবার) দুই দিনের সাধারণ ছুটি
ঘোষণা করেছিল। পরবর্তীতে আরো একদিন (মঙ্গলবার) সরকারি ছুটি বাড়ানো হয়।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের উদ্ভূত পরিস্থিতিতে জারি
করা কারফিউ বুধবার (২৪ জুলাই) এবং বৃহস্পতিবার (২৫ জুলাই) ঢাকা, গাজীপুর,
নারায়ণগঞ্জ এবং নরসিংদীতে বলবৎ থাকবে। তবে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতি
থাকবে।










