ময়মনসিংহ বিভাগের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর জুবলী ঘাটে ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা নাগরিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট এএইচএম খালেকুজ্জামানের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল আমিন কালামের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, অধ্যক্ষ সামসুল বারী, অধ্যক্ষ মো. শাহাব উদ্দীন আহমদ, অ্যাডভোকেট হোসনে আরা রানু প্রমুখ।