পঞ্চগড়ে টানা তিনদিন মৃদু শৈত্যপ্রবাহের পর ২ দশমিক ৪ ডিগ্রি তাপমাত্রা কমে তা মাঝারি শৈত্যপ্রবাহে রূপ নিয়েছে। গতকাল এ জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চলতি শীত মৌসুমে এটাই দেশের সর্বনিম্ন তামপাত্রা।

পঞ্চগড়  প্রথম শ্রেণীর আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, গতকাল সকাল ৯টায় রেকর্ড করা হয় ৭ ডিগ্রি সেলসিয়াস। ৭ ডিগ্রি তাপমাত্রায় মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়। জেলায় ২০১৮ সালের জানুয়ারিতে ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল।