প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।
বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ সকালে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি।
এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতীয় হাইকমিশন জানিয়েছে, বাংলাদেশ ও ভারতের জাতীয় উন্নয়ন-সংক্রান্ত অগ্রাধিকারগুলোর সঙ্গে সঙ্গতি বজায় রেখে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করা হয় এ বৈঠকে। জনগণকেন্দ্রিক দ্বিপক্ষীয় সম্পৃক্ততা বিষয়ে আলোচনা করেন তারেক রহমান ও প্রণয় ভার্মা।










