১১তম চিন্তার চাষ খুদে গবেষক সম্মেলন ২০২৬-এ অংশগ্রহণের জন্য জমা দেয়া গবেষণাপত্র ও ধারণাপত্রের প্রাথমিক বাছাইয়ের ফল প্রকাশ করা হয়েছে। গত মঙ্গলবার ফলাফল প্রকাশ করে আয়োজক সংগঠন ‘চিন্তার চাষ’।

এবারের সম্মেলনের জন্য মোট ৯৪টি গবেষণাপত্র নির্বাচিত হয়েছে। এর মধ্যে ৬৩টি গবেষণাপত্র মৌখিক উপস্থাপনা ও ৩১টি পোস্টার উপস্থাপনার জন্য নির্বাচিত হয়েছে। এছাড়া ৩৬টি গবেষণাপত্র অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে। এর মধ্যে ৩২টি মৌখিক ও চারটি পোস্টার উপস্থাপনার জন্য অপেক্ষমাণ তালিকায় রয়েছে। অন্যদিকে, মোট ১৬টি ধারণাপত্র নির্বাচিত হয়েছে এবং দুটি ধারণাপত্র অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।

অপেক্ষমাণ তালিকায় থাকা গবেষকদের ফলাফলের মন্তব্য কলামে দেয়া নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সংশোধন করে গবেষণাপত্র পুনরায় ই-মেইলে পাঠাতে হবে। সংশোধিত গবেষণাপত্র পাঠানোর শেষ দিন আজ।

বণিক বার্তা ও দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস এ আয়োজনের গণমাধ্যম সহযোগী।