মেহেরপুরে বেতন বৃদ্ধিসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছে হরিজন সম্প্রদায়। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে মেহেরপুর প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন হরিজন সম্প্রদায় ঐক্য পরিষদের সভাপতি বাচ্চু বাঁশফোড়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন ভূইমালি, বিনদ, দ্বিপক প্রমুখ।