তৃতীয় ধাপের পাবনা পৌরসভার নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আজ। এরই মধ্যে এরই মধ্যে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের ব্যানার ফেস্টুনে ভরে গেছে গোটা শহর। বাদ যায়নি পাবনা মানসিক হাসপাতাল সড়কের ওপর নির্মিত ট্রাফিক আইল্যান্ডটিও। বিভিন্ন প্রার্থীর পোস্টার ঝুলছে এ আইল্যান্ডে।