ঝিনাইদহে হজযাত্রীদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন এ প্রশিক্ষণের আয়োজন করে। ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহের উপপরিচালক আব্দুল হামিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম।