বাংলাদেশের
স্বাধীনতা দিবস উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। রাষ্ট্রপতি
মো. সাহাবুদ্দিনকে পাঠানো বার্তায় তিনি এ অভিনন্দন জানান।
শি
জিনপিং বলেন, চীন এবং বাংলাদেশ ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। দুই দেশের মধ্যে
বন্ধুত্ব শক্তিশালী থেকে আরো শক্তিশালী হয়েছে। যাতে দুই দেশের জনগণই উপকৃত হয়েছে।
শি
জিনপিং জানান, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নয়নকে অত্যন্ত গুরুত্ব দেয় চীন। বেল্ট
অ্যান্ড রোড সহযোগিতাকে আরো এগিয়ে নিতে এবং চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারিত্বকে
আরো গভীর করার জন্য কাজ করতে প্রস্তুত বেইজিং ।
একই দিনে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পৃথক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদকে অভিনন্দন জানিয়েছেন।









