ঈদুল ফিতরের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করা করেছে আইশৃঙ্খলা সংক্রান্ত
মন্ত্রিসভা কমিটি। রোববার (৩১ মার্চ) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি
আগামী ৯ এপ্রিল ছুটি রাখার সুপারিশ করেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন কমিটির সভাপতি
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
তিনি বলেন, ছুটির ব্যাপারে কাল একটা সুপারিশ যাবে সরকারের কাছে, একদিন
বাড়ানো যায় কি না। যাতে মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারে। আগামীকাল মন্ত্রিসভার
মিটিং আছে সেই মিটিংয়ে এই কমিটির একটা সুপারিশ যাচ্ছে।
তিনি বলেন, ছুটির ক্যালেন্ডার অনুযায়ী ৯ তারিখ খোলা। এ জন্য আমরা
(৯ এপ্রিল বন্ধ রেখে) আগের শনিবার অফিস করতে পারি কি না সেই বিষয়ে সুপারিশ করা হয়েছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, শ্রমিকদের বেতন যাতে সময়মতো পরিশোধ
করা হয় সে জন্য প্রয়োজনে ব্যাংক বেশিক্ষণ খোলা রেখে, বন্ধের দিনও খোলা রেখে সুবিধা
দিতে পারে, যাতে শ্রমিকদের মধ্যে কোনো অসন্তোষ না হয়। শ্রমিকদের যাই প্রাপ্য থাকে
সেগুলো যাতে সময়মতো পরিশোধ হয় সেজন্য স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল মালিকদের সঙ্গে
মিটিং করে এ ব্যাপারে ব্যবস্থা নেবেন।










