পঞ্চগড়ে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩)-এর অগ্রগতি ও অর্জন অবহিতকরণ শীর্ষক কর্মশালা গতকাল পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এলজিএসপির অর্জনগুলো টেকসই ও প্রাতিষ্ঠানিকীকরণের বিষয়গুলো সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসনের সহযোগিতায় পায়াক্ট বাংলাদেশ এ কর্মশালার আয়োজন করে। জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহানের সভাপতিত্বে কর্মশালায় এলজিএসপির ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর (ডিএফ) জয়নাল আবেদীন মাল্টিমিডিয়ার মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।