বরগুনায় লজিক প্রকল্পের আওতাভুক্ত পিবিসিআরজি সেবামূলক স্কিমের অপারেশন ম্যানেজমেন্ট কমিটির সদস্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপী কর্মশালায় সদর উপজেলার ১৫টি অপারেশন ম্যানেজমেন্ট কমিটির সদস্য ৫৫ জন অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ বরগুনার উপপরিচালক অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বরগুনা সদর উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম ও নলটোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান।