ছয় দফা দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গতকাল বেলা ২টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত মহাসড়কের চৌমাথা অবরোধ করে রাখেন তারা। এ সময় জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিলসহ ছয় দফা দাবি দ্রুত মেনে নেয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা। এর আগে শিক্ষার্থীরা মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল করে। মহাসড়ক অবরোধের ফলে বরিশাল-ঢাকা, বরিশাল-খুলনা, বরিশাল-কুয়াকাটা রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
বরিশালে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ
ছয় দফা দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
ছয় দফা দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।










