ঢাকার ধামরাইয়ে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের চারজনের মধ্যে তিনজন মারা গেছে। গতকাল চিকিৎসাধীন অবস্থায় বাবা ও ছেলের মৃত্যু হয় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম। তিনি জানান, গত ২৭ মার্চ দগ্ধ অবস্থায় একই পরিবারের চারজনকে আমাদের জরুরি বিভাগে আনা হয়। পরে দগ্ধ অবস্থায় রোববার বেলা সাড়ে ১১টায় সুফিয়া বেগম মারা যান, তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। গতকাল ভোরে নুরুল ইসলাম মারা যান, তার শরীরের ৪৮ শতাংশ দগ্ধ হয়েছিল। একই দিন দুপুর পৌনে ১২টায় সোহাগ হোসাইন আইসিইউতে মারা যায়, তার শরীরের ৪৩ শতাংশ দগ্ধ হয়েছিল।
গত ২৭ মার্চ ভোরে ঢাকার ধামরাই পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মোকাম টোলায় বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের চারজন দগ্ধ হন।










