দেশে ভূমিকম্পে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছে জাতিসংঘ। শুক্রবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এ শোক জানানো হয়।
এতে বলা হয়, জাতিসংঘ ঢাকায় ভূমিকম্পের প্রভাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সবার প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করছি।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে নরসিংদী সদর উপজেলার মাধবদীতে এ ভূকম্পনের উৎপত্তি হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে এ ভূমিকম্পের তীব্রতা ছিল ৫ দশমিক ৭ মাত্রার।










