পিরোজপুর শহরের প্রেস ক্লাব সড়কে গতকাল আগুনে পাঁচটি দোকান ও দুটি গোডাউন কাম কারখানা পুড়ে গেছে। আগুনে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

পিরোজপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আ. মালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জালাল মিয়ার লেপ-তোশকের দোকানের গোডাউন কাম কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।