ঝিনাইদহে নারীদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়ক প্রকল্পের আওতায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন বিআরডিবির ভারপ্রাপ্ত মহাপরিচালক এসএম মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিআরডিবির উপপরিচালক আরিফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্ত, সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমি, কৃষি কর্মকর্তা জাহিদুল করিম প্রমুখ।
ঝিনাইদহে বিআরডিবির অবহিতকরণ সভা
ঝিনাইদহে নারীদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়ক প্রকল্পের আওতায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)।










