সদ্য এমবিবিএস পাস করা ১০১ জন ইন্টার্ন চিকিৎসক হিসেবে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করেছেন। গতকাল সকাল ১০টায় হাসপাতালের কনফারেন্স রুমে ২৭তম ব্যাচের ১০১ ইন্টার্ন চিকিৎসকদের যোগদান ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালের পরিচালক ডা. এটিএম নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাসপাতালের উপপরিচালক ডা. নবিউর রহমান, সহযোগী অধ্যাপক ডা. নুরুজ্জামান প্রমুখ।