মুন্সিগঞ্জের গজারিয়ায় সাংবাদিকের ওপর হামলা মামলার আসামিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল দুপুরে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচিতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ৮ মে উপজেলা নির্বাচনে দায়িত্ব পালনকালে হামলার শিকার হন সাংবাদিক গোলজার হোসেন।